নিরামিষ আহারে মোচার পাতুরি: জেনে নিন তৈরির সহজ পদ্ধতি
মাছ বা মাংসের পাতুরির স্বাদ বদলাতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু মোচার পাতুরি। এই নিরামিষ পদটি তৈরি করতে খুব সাধারণ কিছু উপকরণের প্রয়োজন হয়। রান্নার জন্য মোচা, ছোলার ডাল, নারকেল কোরা, লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা, সর্ষেবাটা, নুন ও চিনির প্রয়োজন।
প্রথমে মোচা মিহি করে কুচিয়ে নুন ও হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ছোলার ডাল বেটে নিতে হবে। একটি বড় পাত্রে ভাপানো মোচা, ডাল বাটা, নারকেল কোরা, স্বাদমতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো ও চেরা কাঁচালঙ্কা দিয়ে ভালো করে মেখে একটি মিশ্রণ তৈরি করে নিন।
এবার কলাপাতা টুকরো করে কেটে তাতে সামান্য তেল মাখিয়ে নিন। তৈরি করা মিশ্রণটি কলাপাতায় রেখে মাছের পাতুরির মতো মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন। কড়াইতে সামান্য তেল গরম করে মৃদু আঁচে প্রায় ১৫ মিনিট ধরে উল্টেপাল্টে রান্না করলেই তৈরি হয়ে যাবে মোচার পাতুরি। গরম ভাতের সঙ্গে এই পদটি পরিবেশন করা যায়।