পেয়ারার বীজ খাওয়া কি শরীরের জন্য উপকারী? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত
পেয়ারা খাওয়ার সময় অনেকেই এর বীজ ফেলে দেন বা চিবিয়ে খেতে পছন্দ করেন না। তবে পুষ্টিবিজ্ঞান অনুযায়ী, পরিমিত পরিমাণে পেয়ারার বীজ স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বীজে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা হজমশক্তি উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কার্যকর। এছাড়া বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সহায়তা করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ মানুষের ক্ষেত্রে পেয়ারার বীজ হজম করা নিয়ে উদ্বেগের বিশেষ কোনো কারণ নেই। তবে অতিরিক্ত পরিমাণে বীজ খেলে তা হজমের সমস্যা তৈরি করতে পারে, যার ফলে পেটে ব্যথা বা গ্যাসের মতো অস্বস্তি হতে পারে। তাই পরিমিত পরিমাণে বীজ খাওয়াই শ্রেয়।
যাঁদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা বা অ্যাপেন্ডিসাইটিসের পূর্ব ইতিহাস রয়েছে, তাঁদের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। শক্ত বীজ অন্ত্রে আটকে গিয়ে জটিলতা সৃষ্টি করতে পারে বলে চিকিৎসকরা মনে করেন। যাঁদের হজমশক্তি দুর্বল, তাঁরা বীজ বাদ দিয়ে পেয়ারা খেতে পারেন। তবে সাধারণ মানুষের জন্য পাকা পেয়ারার বীজ খাওয়া সম্পূর্ণ নিরাপদ।