আপেল কাটলে কেন কালো হয়ে যায়? জেনে নিন এর কারণ ও সতেজ রাখার উপায়

আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে তা বাদামী বা কালচে রঙের হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘এনজাইমেটিক ব্রাউনিং’। আপেলের কোষে ‘পলিপেনল অক্সিডেস’ নামক এক বিশেষ এনজাইম থাকে। আপেল কাটার সময় কোষগুলি ক্ষতিগ্রস্ত হলে এই এনজাইম বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে। এর ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ফলের রঙের পরিবর্তন হয়।

অনেকেই মনে করেন, রঙ বদলে গেলে আপেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে, এতে পুষ্টিমূল্যে খুব বড় কোনো প্রভাব পড়ে না। ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্টের মতো কিছু উপাদান সামান্য ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু ফাইবার ও খনিজ পদার্থ প্রায় অপরিবর্তিত থাকে। এই বাদামী রঙের আপেল খাওয়া সম্পূর্ণ নিরাপদ, যদিও এর স্বাদ ও টেক্সচারে কিছুটা পরিবর্তন আসতে পারে।

আপেল কাটার পর দীর্ঘক্ষণ সতেজ ও সাদা রাখতে কয়েকটি কৌশল অবলম্বন করা যেতে পারে। কাটা আপেলের টুকরোয় সামান্য লেবুর রস মাখিয়ে রাখলে সাইট্রিক অ্যাসিডের প্রভাবে অক্সিজেনের বিক্রিয়া ধীর হয়ে যায়। এছাড়া সামান্য লবণ মেশানো ঠান্ডা জলে কয়েক মিনিট ডুবিয়ে রাখলে বা বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করলে আপেলের সতেজতা দীর্ঘক্ষণ বজায় থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *