মাইক্রোওয়েভে খাবার গরম করার সময় সতর্ক থাকুন, এই খাবারগুলো এড়িয়ে চলাই ভালো

দৈনন্দিন জীবনে মাইক্রোওয়েভ ব্যবহারের সুবিধা থাকলেও কিছু নির্দিষ্ট খাবার এতে গরম করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পুষ্টিবিদদের মতে, মাইক্রোওয়েভের অতিরিক্ত তাপমাত্রায় কিছু খাবারের পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি তা বিষাক্ত উপাদানে পরিণত হতে পারে। তাই সুস্থ থাকতে মাইক্রোওয়েভ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

ডিম মাইক্রোওয়েভে গরম করলে ভেতরের বাষ্প বের হতে না পেরে বিস্ফোরণ ঘটতে পারে, যা বিপজ্জনক। পালং শাক বা বাঁধাকপির মতো সবজিতে থাকা নাইট্রেট মাইক্রোওয়েভে গরম করলে ক্ষতিকর নাইট্রোসামাইনে রূপান্তরিত হয়, যা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া ভাত বা পাস্তা দীর্ঘক্ষণ বাইরে রেখে পুনরায় গরম করলে ‘ব্যাসিলাস সিরিয়াস’ নামক ব্যাকটেরিয়ার প্রভাবে ফুড পয়জনিংয়ের সম্ভাবনা থাকে।

কাঁচা লঙ্কা মাইক্রোওয়েভে গরম করলে ক্যাপসাইসিন নামক উপাদান বাতাসে ছড়িয়ে পড়ে, যা চোখ ও নাকে তীব্র জ্বালা এবং শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। একইভাবে মাংস বা প্রক্রিয়াজাত প্রোটিন পুনরায় গরম করলে তার রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে হজমের সমস্যা ও পেটের গোলযোগ দেখা দিতে পারে। তাই শারীরিক ঝুঁকি এড়াতে খাবার গরম করার সঠিক নিয়ম মেনে চলা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *