অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদ! ক্যামেরার সামনেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য?

 

মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে নজর কাড়লেন অভিষেক-ঐশ্বর্য

মুম্বই: গত বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার আয়োজিত এক জমকালো দীপাবলি পার্টিতে চাঁদের হাট বসেছিল। বলিউডের তারকাখচিত এই অনুষ্ঠানে করিনা কাপুর খান, সইফ আলি খান, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, মাধুরী দীক্ষিত, কাজল ও করণ জোহরসহ চলচ্চিত্র জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তবে সকলের নজর ছিল বচ্চন দম্পতির দিকে।

রেড কার্পেটে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিতি যেন পুরনো দিনের রোম্যান্টিক বলিউডের স্মৃতি উসকে দিয়েছিল। লাল শাড়ি এবং সোনালি জরির কাজ করা পোশাকে ঐশ্বর্যকে মোহময়ী লাগছিল। অন্যদিকে, অভিষেককে দেখা যায় কালো রঙের টেক্সচার্ড এথনিক জ্যাকেট ও ট্রাউজারে। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ে তাঁদের পারস্পরিক রসায়ন; একে অপরের হাত ধরে থাকা এবং হাসিমুখে পোজ দেওয়ার মুহূর্তগুলো দ্রুতই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় এই জুটির ছবি ও ভিডিও দেখে অনুরাগীদের মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনদের একাংশ তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ঐশ্বর্যর হাসিমুখ দেখে প্রশংসা করেছেন।

২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া অভিষেক ও ঐশ্বর্যের সম্পর্কের যাত্রা শুরু হয়েছিল ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবির সেটে। এরপর তাঁরা ‘গুরু’, ‘ধুম ২’, ‘উমরাও জান’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাঁদের দাম্পত্য জীবনে ২০১১ সালে কন্যা আরাধ্যার জন্ম হয়। দীর্ঘ ১৯ বছরের পথচলায় তাঁদের সম্পর্ক নিয়ে নানা সময়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও, দীপাবলির এই রাতে তাঁদের একঝলক রোম্যান্স আবারও প্রমাণ করে দিল যে সমস্ত জল্পনা কাটিয়ে তাঁরা নিজেদের সম্পর্ককে কতটা অটুট রেখেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *