৩৫ টাকায় সিনেমা ও ওয়েব সিরিজ! দেখুন ভিআই-এর সেরা অফার

 

বিনোদনপ্রেমীদের জন্য নতুন ওটিটি প্যাক আনল ভি (Vi), খরচ মাত্র ৩৫ টাকা

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের বিনোদনের কথা মাথায় রেখে ৩৫ টাকার একটি নতুন ‘অ্যাড-অন’ রিচার্জ প্ল্যান নিয়ে এল টেলিকম সংস্থা ভি (Vi)। এই প্ল্যানে গ্রাহকরা ডেটার পাশাপাশি দীর্ঘমেয়াদি ওটিটি (OTT) সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন এই ৩৫ টাকার রিচার্জে গ্রাহকরা ১ জিবি ডেটা পাবেন, যার মেয়াদ থাকবে ৭ দিন। তবে বিনোদনের ক্ষেত্রে এই প্ল্যানটি ২৮ দিনের সুবিধা প্রদান করবে। এই রিচার্জের মাধ্যমে গ্রাহকরা মোট ৮টি ওটিটি প্ল্যাটফর্মের তালিকা থেকে নিজেদের পছন্দমতো যে কোনো ২টি প্ল্যাটফর্ম বেছে নেওয়ার সুযোগ পাবেন।

প্ল্যাটফর্ম ও ভাষার তালিকা:
সংস্থাটি আঞ্চলিক কন্টেন্টের ওপর বিশেষ জোর দিয়েছে। বাংলা ভাষার দর্শক ‘ক্লিক’ (Klikk) ও ‘আড্ডাটাইমস’ (Addatimes) বেছে নিতে পারবেন। এছাড়া ভোজপুরি, পাঞ্জাবি ও হরিয়ানভি কন্টেন্টের জন্য ‘চৌপাল’ (Chaupal), ওড়িয়া ভাষার জন্য ‘আও এনএক্সটি’ (Aao NXT) এবং দক্ষিণ ভারতীয় কনটেন্টের জন্য ‘সনি লিভ সাউথ’ (Sony LIV South) ও ‘মনোরমা ম্যাক্স’ (Manorama MAX) প্ল্যাটফর্মগুলো যুক্ত করা হয়েছে।

অ্যাক্টিভ করার নিয়ম:
এই সুবিধা পেতে গ্রাহককে প্রথমে ৩৫ টাকার রিচার্জ করতে হবে। এরপর ‘ভি মোবাইল অ্যান্ড টিভি’ (Vi Mobile and TV) অ্যাপে নিজের নম্বর দিয়ে লগইন করে তালিকা থেকে পছন্দসই দুটি ওটিটি প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে।

জরুরি তথ্য:
সংস্থাটি স্পষ্ট করেছে যে, এটি একটি অ্যাড-অন প্যাক। অর্থাৎ, এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের ফোনে আগে থেকেই একটি সক্রিয় মূল রিচার্জ প্ল্যান থাকা বাধ্যতামূলক। শুধুমাত্র ৩৫ টাকার রিচার্জ করলে সিমের মূল পরিষেবার বা ভ্যালিডিটির মেয়াদ বাড়বে না।

উল্লেখ্য, সম্প্রতি ট্রাইয়ের নির্দেশিকা মেনে ভয়েস-কলের জন্য নতুন বেশ কিছু সাশ্রয়ী প্রিপেড প্ল্যান আনার পর, এবার এই ওটিটি প্যাকের মাধ্যমে বিনোদনপ্রেমী গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে ভি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *