বিশ্বকাপের আগে ফর্মে থেকেও শুভমান গিলের দিকে কেন উঠছে আঙুল?

 

বিদেশের মাটিতে শুভমান গিলের ব্যাটিং পরিসংখ্যান নিয়ে উদ্বেগ, মুখ খুললেন অশ্বিন

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার শুভমান গিল নিজের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১টি শতরান করলেও, বিদেশের মাটিতে তাঁর পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষ করে ‘সেনা’ (SENA) দেশগুলো—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় এখনও একটিও সেঞ্চুরি করতে পারেননি এই তরুণ তুর্কি।

পরিসংখ্যান অনুযায়ী, সেন (SENA) দেশগুলোতে খেলা ১১টি ওয়ানডে ইনিংসে শুভমান গিল ৩৫.২০ গড়ে মোট ৩৫২ রান করেছেন। এই দেশগুলোতে তাঁর সর্বোচ্চ ইনিংস ৯১ রানের এবং মাত্র দুটি অর্ধশতক রয়েছে। গিলের ১১টি সেঞ্চুরির মধ্যে আটটিই এসেছে ভারতের মাটিতে। বাকি দুটির মধ্যে দুটি সংযুক্ত আরব আমিরাতে এবং একটি জিম্বাবুয়েতে। সম্প্রতি নিউজিল্যান্ড সফরেও তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা গেছে; অকল্যান্ডে ৩৭ রান করলেও ওয়েলিংটনে প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে।

শুভমানের এই পরিসংখ্যান নিয়ে সরব হয়েছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, “শুভমান গিল ওয়ানডে ফরম্যাটে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তবে বিদেশের মাটিতে তাঁর পারফরম্যান্স নিজের উচ্চ মানদণ্ডের তুলনায় হতাশাজনক। ভারতের বাইরে তাঁর ব্যাটিং গড় ৩০-এর নিচে নেমে যাওয়া চিন্তার বিষয়।”

অশ্বিনের মতে, বল যখন মুভ করে, তখন বিদেশের মাটিতে গিল বেশ অস্বস্তিতে পড়েন। আগামী বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে, যেখানে পিচের চরিত্র ব্যাটিংয়ের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এমন পরিস্থিতিতে, বিদেশের মাটিতে গিলের এই দুর্বলতা ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে বাড়তি উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *