হাসপাতালের বিছানায় রনজয়, ডেঙ্গির কবলে পড়ে কেমন আছেন অভিনেতা?

 

ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা রণজয় বিষ্ণু, ভর্তি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন: উৎসবের আবহে দুঃসংবাদ টলিপাড়ায়। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। দীপাবলির প্রাক্কালে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি নিজেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন রণজয়। সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতার কপালে হলুদ তোয়ালে জড়ানো, হাতে স্যালাইনের চ্যানেল এবং নাকে অক্সিজেনের নল লাগানো রয়েছে। ছবি দেখেই ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, জ্বরের উপসর্গ দেখা দিলে রক্ত পরীক্ষা করান অভিনেতা। পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি পজিটিভ আসায় দ্রুত চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের এই শারীরিক অবস্থার কথা জানিয়ে অভিনেতা নিজেই সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তার অগণিত অনুরাগী ও সহকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *