দিল্লির বাতাসে বিষের দাপট, প্রাণ ওষ্ঠাগত মানুষের!

দিল্লিতে দূষণ রোধে কঠোর ‘গ্র্যাপ-৩’ বিধি কার্যকর

দীপাবলির প্রাক্কালে দিল্লির বাতাসের গুণমান সূচক ৪০০ ছাড়িয়ে ‘ভয়ংকর’ শ্রেণিতে পৌঁছানোয় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। দূষণ নিয়ন্ত্রণে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দিল্লি ও এনসিআর জুড়ে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ)-এর তৃতীয় পর্যায় কার্যকর করেছে। শীতের ধোঁয়াশায় দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে।

নতুন নির্দেশনায় বিএস-থ্রি পেট্রোল ও বিএস-ফোর ডিজেলচালিত গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, সমস্ত অপ্রয়োজনীয় নির্মাণ কাজ, ভাঙার কাজ এবং স্টোন ক্রাশার বা খনির কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। প্রশাসনিক নজরদারি বাড়িয়ে জরুরি প্রয়োজন ছাড়া পণ্যবাহী গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি অবনতি হলে পরবর্তী ধাপে আরও কঠোর বিধিনিষেধের ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *