অযোধ্যায় কার বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন যোগী আদিত্যনাথ!

অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় পরম্পরা সুরক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দীপাবলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন যে, অযোধ্যার পবিত্রতা নষ্ট করার কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে রামভক্তদের ওপর কোনো নির্যাতন বা ধর্মীয় পরিক্রমায় কোনো বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী রাম মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নিশাদ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। তিনি রামায়ণের নিশাদরাজ গুহর সঙ্গে শ্রীরামের সম্পর্কের ঐতিহাসিক প্রসঙ্গ টেনে সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *