অরুণাচল সীমান্তে চিনের সামরিক শক্তিবৃদ্ধি! তিব্বতের পরিকাঠামো কি ভারতের মাথাব্যথার কারণ?

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অরুণাচল প্রদেশের সীমান্তে চিনের সামরিক সুবিধা কেবল সেনা মোতায়েনের মধ্যে সীমাবদ্ধ নেই। তিব্বত মালভূমি জুড়েই ত্বরিত সেনা ও রসদ পাঠানোর পরিকাঠামো গড়ে তুলেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)। যদিও এই অবস্থান থেকে এখনই বড় যুদ্ধের আশঙ্কা নেই, তবে ভারতকে চাপে রাখতে এবং প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি পরীক্ষা করতেই এই পরিকাঠামো তৈরি করা হয়েছে। অরুণাচলের দুর্গম পাহাড়ি এলাকা ও কঠিন পরিবহণ ব্যবস্থা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের জন্ম দিয়েছে।

এদিকে, দেশে দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমে ৩.৯ শতাংশে পৌঁছালেও কেন প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য শামিকা রবি। তাঁর মতে, এই প্রকল্পের উদ্দেশ্য কেবল দারিদ্র দূর করা নয়, বরং সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং পুষ্টির মান বাড়ানো। বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার যোগ্য মানুষ ৮০ কোটি হলেও বাস্তবে তা নিচ্ছেন ৫৫ থেকে ৫৬ কোটি নাগরিক। উদ্বৃত্ত খাদ্যশস্য গুদামে পচে নষ্ট না করে মানুষের মধ্যে বিলি করাই বুদ্ধিমানের কাজ বলে মন্তব্য করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *