রায়গঞ্জে এনকাউন্টারে খতম নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত দিলীপ, রাজ্যে পরপর ৪টি এনকাউন্টার

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ১২ বছরের এক নাবালিকার পচাগলা দেহ উদ্ধারের পর অভিযুক্ত দিলীপ রায়ের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রবিবার ভোররাতে বিহার সীমানা সংলগ্ন গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চলায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপের। নিহত দিলীপের বিরুদ্ধে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ছিল পরিবারের এবং ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

সাম্প্রতিক সময়ে রাজ্যে এটি পরপর চতুর্থ এনকাউন্টারের ঘটনা। এর আগে বারুইপুর ও গাইঘাটায় নাবালিকা ধর্ষণ-খুনের অভিযুক্তদের পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা এবং শামসেরগঞ্জে বিজেপি কর্মী খুনে অভিযুক্তের ক্ষেত্রেও পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছিল। রায়গঞ্জের ঘটনায় পুলিশের গাড়িতে একাধিক গুলির চিহ্ন মেলার পাশাপাশি অভিযুক্ত কীভাবে পিস্তলটি পেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *