চোটের কবলে বিধ্বস্ত কিউয়ি শিবির, সিরিজ জেতা কি এখন অসম্ভব?
November 9, 2026
চোটের কবলে নিউ জিল্যান্ডের পেস আক্রমণ
ভারতের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজে একের পর এক পেসারের চোট বড় অস্বস্তিতে ফেলেছে নিউ জিল্যান্ডকে। পায়ের চোটের কারণে পেসার লকি ফার্গুসন পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। এছাড়াও, দ্বিতীয় ম্যাচে মাথায় চোট পাওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী সাত দিনের বিশ্রামে থাকছেন ব্লেয়ার টিকনার। তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ক্রিশ্চিয়ান ক্লার্ককে।
দলের নিয়মিত পেসারদের পাশাপাশি ডেভন কনওয়ে ও ম্যাট হেনরির চোটের কারণে কিউই ম্যানেজমেন্টের পরিকল্পনা বিপর্যস্ত। পেসার সংকটে বাধ্য হয়েই শেষ দুই ম্যাচের দলে রদবদল আনতে হচ্ছে সফরকারীদের।