এই বাংলায় অনুপ্রবেশকারীদের জায়গা নেই, গর্জে উঠলেন শুভেন্দু!

 

অনুপ্রবেশকারীদের বাংলায় কোনো জায়গা নেই, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

দিঘা: রাজ্যে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিঘায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই রাজ্যে অনুপ্রবেশকারীদের জন্য কোনো স্থান নেই।

অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, “এই বাংলায় বেআইনি অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই।” উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার জনসভায় একই সুর চড়িয়েছিলেন। তিনিও জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশকারীদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যে অনুপ্রবেশের ক্রমবর্ধমান অভিযোগকে হাতিয়ার করে শাসকদলের ওপর চাপ বাড়াতে চাইছেন বিরোধী দলনেতা। নিজের অবস্থানে অনড় থেকে আজ তিনি ফের এই ইস্যুতে সরব হলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *