এই বাংলায় আর জায়গা নেই, কাদের কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু?
অনুপ্রবেশকারীদের বাংলায় কোনো স্থান নেই, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
দিঘা: রাজ্যের বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিঘায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, এই বাংলায় অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই।
এদিন রাজ্যের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এই বাংলায় অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই।” উল্লেখ্য, দীর্ঘ সময় ধরেই বিজেপি নেতৃত্ব রাজ্যে অনুপ্রবেশের সমস্যা নিয়ে সরব। লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একাধিক জনসভায় একই সুর চড়িয়েছিলেন। ক্ষমতায় আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, অনুপ্রবেশকারীদের বাংলায় জায়গা দেওয়া হবে না। সেই একই সুর আজ বিরোধী দলনেতার কণ্ঠেও শোনা গেল।
রাজনৈতিক মহলের মতে, রাজ্যের সীমান্ত সুরক্ষা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে গেরুয়া শিবিরের দীর্ঘদিনের দাবিই ফের একবার জোরালোভাবে তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ নিয়ে বিরোধী দলনেতার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।