বাইক রেসিংয়ের মরণখেলা, ইএম বাইপাসে প্রাণ হারাল তরুণ-তরুণী!
November 9, 2026
ইএম বাইপাসে বাইক রেসের বলি দুই, পলাতক সঙ্গীরা
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কালীপুজোর রাতে ইএম বাইপাসে বেপরোয়া বাইক রেসিংয়ের জেরে মর্মান্তিক মৃত্যু হলো এক তরুণ ও এক তরুণীর। একটি শপিং মলের সামনে দ্রুতগতির বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই রেসে অংশগ্রহণকারী অন্য বাইক আরোহীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি চলছে।