ডার্ক ওয়েবের নেশায় ধ্বংসের পথে তরুণ, এনসিবির জালে গার্ডেনরিচের বাসিন্দা!

ডার্ক ওয়েবের মাধ্যমে আন্তর্জাতিক মাদক কারবার: কলকাতায় গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: ডার্ক ওয়েবের মাধ্যমে আন্তর্জাতিক মাদক চক্র চালানোর অভিযোগে শনিবার রাতে গার্ডেনরিচ থেকে আব্দুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ধৃতের সঙ্গে আমেরিকার মাদক মাফিয়াদের সরাসরি যোগ রয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন চালিয়ে সে দীর্ঘ দিন ধরে এই কারবার চালাচ্ছিল।

তদন্তকারীদের দাবি, ক্রেতার অর্ডার অনুযায়ী আমেরিকার পাচারকারীরা গিফট বা ওষুধের আড়ালে মাদক পাঠাত। আব্দুল এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নেটওয়ার্ক পরিচালনা করত। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *