ভাইফোঁটায় বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কি কলকাতা?

উৎসবের মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

ভাইফোঁটার প্রাক্কালে দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উৎসবের মরসুমে এই প্রতিকূল আবহাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর পরিস্থিতির দিকে নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *