শিয়ালদহে ট্রেন চলাচল ব্যাহত, আপনার গন্তব্যের ট্রেনটি কি বাতিল?
November 9, 2026
রক্ষণাবেক্ষণ কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত ট্রেন চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। প্রতিদিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত শিয়ালদহ, মাঝেরহাট, বারাসত ও নৈহাটি রুটের বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রা শুরু ও সমাপ্তির স্থান পরিবর্তন করা হয়েছে। কিছু ট্রেন টালা ও বালিগঞ্জ স্টেশন পর্যন্ত চলবে এবং কয়েকটি ট্রেন ঘুরপথে গন্তব্যে পৌঁছাবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০১৫২ নৈহাটি-মাঝেরহাট ট্রেনটি স্বাভাবিক সূচিতেই চলবে। এই সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা শুরুর আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে।