বালিগঞ্জে বই বিক্রিতে বাধা, স্কুটারের সিটেই চলল অভিনব প্রতিবাদ!

বই বিপণি নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ

কলকাতা: রাজ্যের বিভিন্ন স্থানে সিপিএমের বই বিপণি বা বুক স্টলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যাদবপুর, কসবা ও বালিগঞ্জে পুলিশ বই বিক্রিতে বাধা দিয়েছে বলে ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ। এছাড়া উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, হাবড়া ও নৈহাটিতে স্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সিপিএমের পক্ষ থেকে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ায় কমিশন রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। সিপিএম এই ভাঙচুরের জন্য বিজেপিকে দায়ী করলেও, গেরুয়া শিবির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *