পুজো মিটলেও কাটেনি দুর্ভোগ, শহরের রাস্তায় আজও মরণফাঁদ!
November 9, 2026
দুর্গাপূজা শেষ হওয়ার বহু দিন পেরিয়ে গেলেও শহরের বিভিন্ন প্রান্তে মণ্ডপ ও বিজ্ঞাপনের বাঁশের কাঠামো না খোলায় ক্ষুব্ধ কলকাতা পুরসভা। নিয়ম অমান্যকারী ১৫০টি পুজো কমিটিকে মোটা অঙ্কের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পটারি রোড, কুমোরটুলি ও পাটুলিসহ বিভিন্ন এলাকায় রাস্তা দখল করে রাখা এসব কাঠামোর ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে।
পুরসভার বিজ্ঞাপন বিভাগের নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপনের আকার ও জায়গা ভেদে বর্গফুট প্রতি ৯০ টাকা হারে জরিমানা ধার্য করা হয়েছে। নির্দিষ্ট সময়ে জরিমানা জমা না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।