হোয়াটসঅ্যাপে নম্বর লিক হওয়ার দিন শেষ, সুরক্ষিত থাকবে আপনার গোপনীয়তা!
November 10, 2026
হোয়াটসঅ্যাপে আসছে ফোন নম্বর গোপনের নতুন ফিচার
ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা বাড়াতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অপরিচিতদের থেকে নিজেদের ব্যক্তিগত ফোন নম্বর গোপন রাখতে পারবেন। প্রাইভেসি সেটিংসে ‘এভরিওয়ান’, ‘মাই কন্টাক্টস’সহ মোট চারটি অপশন যুক্ত করা হচ্ছে, যা অযাচিত কল ও মেসেজের বিড়ম্বনা থেকে সুরক্ষা দেবে।
বর্তমানে ফিচারটি ডেভেলপার পর্যায়ে পরীক্ষাধীন রয়েছে। বড় কোনো গ্রুপে যুক্ত থাকলেও ব্যবহারকারীরা এখন থেকে নম্বর আড়াল করার স্বাধীনতা পাবেন। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তারিখ এখনও জানায়নি।