শত্রুদের ক্ষমা নয়, নরকেও যেতে রাজি নন ট্রাম্প!

সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যু-পরবর্তী জীবন, রাজনৈতিক শত্রুতা ও ইউএফও রহস্য নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানান, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বর্গে যাওয়ার আশা থাকলেও রাজনৈতিক শত্রুদের ক্ষমা করা তাঁর পক্ষে অসম্ভব। জেমস কোমি বা ন্যান্সি পোলোসির মতো প্রতিদ্বন্দ্বীদের তিনি বরাবরই ঘৃণা করেন এবং এই অবস্থান থেকে সরার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন।

ইউএফও প্রসঙ্গে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট থাকাকালীন অভিজ্ঞ পাইলটরা তাঁকে ভিনগ্রহের যান নিয়ে কিছু অবিশ্বাস্য তথ্য দিয়েছিলেন। তবে পাইলটদের সাহসিকতার প্রশংসা করলেও, সেই তথ্যের সত্যতা নিয়ে নিজের মনে এখনও সংশয় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *