দীপাবলির ভোরেই মর্মান্তিক পরিণতি, ছাদ ধসে প্রাণ গেল শিশুসহ একই পরিবারের তিনজনের!

দীপাবলির সকালে ছাদ ধসে শিশুসহ মৃত ৩

পশ্চিমের পাঙ্কি পাড়ভ এলাকায় দীপাবলির সকালে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পুরোনো বাড়ির ছাদ ধসে পড়লে ১৫ দিনের নবজাতক আরভ শুক্লা, ২৮ বছরের অংশিকা শুক্লা এবং ৬৮ বছরের বিনোদিনী শুক্লা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান। ঘটনায় ৩২ বছর বয়সী হর্ষ শুক্লা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালায়। পুরো ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *