৫০ জনের কম পড়ুয়াদের স্কুল এবার হাইস্কুলেই, বড় সিদ্ধান্ত রাজ্যের!

স্কুল সংযুক্তিকরণের পথে রাজ্য শিক্ষাদপ্তর

পড়ুয়ার অভাবে ধুঁকতে থাকা স্কুলগুলোকে নিকটবর্তী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য শিক্ষাদপ্তর। সরকারি অর্থের অপচয় রোধ ও শিক্ষক-শিক্ষাকর্মীদের সদ্ব্যবহারের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন স্কুলে যাতায়াতের দূরত্ব যেন কোনোভাবেই এক কিলোমিটারের বেশি না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। শিক্ষার অধিকার আইন মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

অন্যদিকে, প্রচলিত রোলকল পদ্ধতির বদলে এআই চালিত অ্যাপের মাধ্যমে শিক্ষকদের ডিজিটাল হাজিরা নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে শিক্ষাদপ্তর। বিষয়টি নিয়ে বিতর্কও দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *