চেক বুক নিয়ে বিভ্রান্তি তুঙ্গে, কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক?
November 10, 2026
চেক বইয়ের নিয়ম বদলের জল্পনা উড়িয়ে দিল আরবিআই
সোশ্যাল মিডিয়ায় চেক বইয়ের নিয়ম পরিবর্তন সংক্রান্ত ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে খারিজ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে চেক ব্যবহারের ক্ষেত্রে নতুন কোনো নিয়ম কার্যকর হচ্ছে না। ৫০ হাজার টাকার লেনদেনের সীমা বা নতুন নিরাপত্তা কোড যুক্ত করার দাবিগুলো মিথ্যা। কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি।
আরবিআই গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, ব্যাংকিং সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করা উচিত। গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।