ট্রাম্পকে বন্ধু বানাতে কি জনগণের টাকা খরচ করছেন মোদী?
November 10, 2026
মার্কিন লবিং সংস্থা নিয়োগ নিয়ে ভারত সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন নথি অনুযায়ী, ভারত সরকার ওয়াশিংটনে যোগাযোগের জন্য ‘এসএইচডব্লিউ পার্টনার্স’ ও ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’-এর মতো সংস্থা নিয়োগ করেছে। বিরোধীদের দাবি, করদাতাদের কোটি টাকা ব্যয়ে এই লবিং চালানো হচ্ছে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাষ্ট্রপ্রধানদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পেছনে রয়েছে এই লবিংয়ের প্রভাব।
পালটা জবাবে বিদেশ মন্ত্রক একে আন্তর্জাতিক কূটনীতির প্রচলিত নিয়ম হিসেবে দাবি করেছে। তবে বিশেষজ্ঞরা রাষ্ট্রপ্রধানদের যোগাযোগের ক্ষেত্রে লবিং সংস্থার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন।