দীপাবলির আলোয় ভাসছে হুগলি, প্রান্তিক জনপদেও বাঁধনহারা উচ্ছ্বাস!

কালীপূজার আলোয় উৎসবমুখর হুগলি

নিজস্ব প্রতিবেদক, হুগলি: দীপাবলির রাতে আলোকসজ্জার রোশনাই ও উৎসবের আমেজে সেজে উঠেছিল হুগলি জেলা। রবিবার বিকেল থেকেই চুঁচুড়া, শ্রীরামপুর ও পাণ্ডুয়াসহ বিভিন্ন এলাকায় মানুষের ঢল নামে। থিমের মণ্ডপ ও মন্দির দর্শনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জনপ্লাবনের সৃষ্টি হয়। বিশেষ করে বেগমপুরের সুবর্ণজয়ন্তী বর্ষের মণ্ডপ ও প্রাচীন মন্দিরগুলোতে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

বিপুল জনসমাগমের ফলে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভিড় সামলাতে জেলা পুলিশকে বেগ পেতে হয়েছে। বাজি ও আলোকসজ্জার ছটায় সারা রাত উৎসবমুখর ছিল গোটা হুগলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *