মুম্বই পালানোর সময় বিমানবন্দরেই গ্রেফতার ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাস!

ধর্ষণ ও প্রাণনাশের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

ধর্ষণ, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ সেপ্টেম্বর দায়ের করা মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাই পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অবৈধ জমি দখল ও পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের মতো একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর রাতেই তাঁকে বারুইপুরে আনা হয়। আজ বুধবার বিধায়ককে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের প্রয়োজনে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। শাসকদলের বিধায়কের এই গ্রেফতারের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র শোরগোল পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *