ভাইফোঁটার পর নামবে তাপমাত্রা, নভেম্বরের মাঝামাঝি বৃষ্টির পূর্বাভাস
বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিন শহরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এদিন সকালে কলকাতায় কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে এবং পরবর্তী সময়ে আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুই দিন রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে শীতের আমেজ বৃদ্ধি পাবে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই।