মাত্র দুটি রসগোল্লার জন্য নাবালককে জ্বলন্ত তন্দুরে নিক্ষেপ, পৈশাচিকতায় স্তব্ধ দেশ!

উত্তরপ্রদেশের বস্তি জেলায় এক বিয়েবাড়ির অনুষ্ঠানে রসগোল্লা খাওয়াকে কেন্দ্র করে এক ১১ বছর বয়সী শিশুকে জ্বলন্ত তন্দুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত দ্বিতীয় শ্রেণির ছাত্র চমন বর্তমানে লখনউ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন, যেখানে তার শরীরের ওপরের অংশ মারাত্মকভাবে ঝলসে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাবারের কাউন্টারে বারবার মিষ্টি নেওয়া নিয়ে ক্যাটারিং সার্ভিসের এক কর্মীর সঙ্গে শিশুটির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই কর্মী ক্ষিপ্ত হয়ে শিশুটিকে তুলে জ্বলন্ত তন্দুরে ছুড়ে ফেলে দেয়। ঘটনার পরপরই অভিযুক্ত কর্মী এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে। এই পৈশাচিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *