বসিরহাটের ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

শিয়ালদহ শাখার বসিরহাট স্টেশনের কাছে ভ্যাবলা স্টেশনে রেললাইনে বড় ফাটল দেখা দেওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় এক ব্যক্তি প্রথম রেললাইনে ফাটলটি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষ ও জিআরপি-কে খবর দেন। খবর পাওয়ার পরেই তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়।

ট্রেন স্টেশনে ঢোকার আগেই সিগন্যাল লাল করে দেওয়া হয়, যার ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার আগেই দাঁড়িয়ে যায়। এই ঘটনার জেরে ওই লাইনের একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ছুটির দিন কাটিয়ে অফিস যাওয়ার পথে এই ঘটনায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দ্রুত মেরামতির কাজ চলছে এবং খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *