রক্ষণাবেক্ষণের জন্য ব্লু লাইনে আংশিক মেট্রো পরিষেবা বন্ধ, জেনে নিন বিস্তারিত

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর ব্লু লাইনে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত থাকবে। এই দিনগুলিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। ফলে এই সময়ের মধ্যে ওই অংশে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে এই দিনগুলিতে ব্লু লাইনের সম্পূর্ণ পরিষেবা বন্ধ থাকছে না। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। সন্ধ্যা ৬টার পর থেকে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পুরো পথেই মেট্রো পরিষেবা পুনরায় স্বাভাবিক হবে।

মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণের কাজের জন্য ডিসেম্বরের পরবর্তী সময়েও ব্লু লাইনে পাওয়ার ব্লক ও ট্র্যাফিক ব্লকের সম্ভাবনা রয়েছে। তবে এই বিধিনিষেধ শুধুমাত্র ব্লু লাইনের ক্ষেত্রেই প্রযোজ্য। গ্রিন লাইন এবং ইয়েলো লাইনের মেট্রো পরিষেবা এই দিনগুলিতে সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। এছাড়া পার্পল ও অরেঞ্জ লাইনে এমনিতেই রবিবার মেট্রো চলাচল করে না, তাই ওই রুটগুলিতে যাত্রীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *