শুভেন্দুকে বদনাম করার চেষ্টা বিজেপির অন্দরেই, বিস্ফোরক দাবি মদন মিত্রের

শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি, বিজেপির একাংশই পরিকল্পিতভাবে শুভেন্দুকে বদনাম করার চেষ্টা করছে। মদন মিত্রের মতে, শুভেন্দু অধিকারী সকালে যা বলছেন, দুপুর গড়ানোর আগেই তাঁর দলের লোকেরাই তার বিরোধিতা করছেন। দলের ওপর শুভেন্দুর কোনো নিয়ন্ত্রণ নেই বলেই মনে করছেন তিনি। এই ঘটনাকে একটি বড় ষড়যন্ত্র হিসেবেই দেখছেন কামারহাটির বিধায়ক।

মদন মিত্রের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, মদন মিত্রের নিজের ওপরই কোনো নিয়ন্ত্রণ নেই। শুধুমাত্র ছবি তোলার জন্য তিনি যা খুশি করতে পারেন। এমন ব্যক্তির কোনো রাজনৈতিক চরিত্র নেই বলেও কটাক্ষ করেন রাহুল সিনহা।

অন্যদিকে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, মদন মিত্রের কথায় কোনো গুরুত্ব নেই। এত বছর রাজনীতি করার পরেও তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেননি। এছাড়া, বিজেপির কোন অংশ শুভেন্দুর বিরুদ্ধে কাজ করছে, তা স্পষ্ট করার জন্য মদন মিত্রের প্রতি আহ্বান জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *