বক্স অফিসে তোলপাড়, ৭ কোটির এই হরর ছবি এখন সবার মুখে!

হলিউডের বড় বাজেটের সিনেমার ভিড়ে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে স্বল্প বাজেটের হরর থ্রিলার ‘অবসেশন’। মাত্র ১ মিলিয়ন ডলার বা প্রায় ৭ কোটি টাকা বাজেটের এই ছবিটি মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যে তার খরচের চেয়ে ১০০ গুণেরও বেশি আয়ের পথে রয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে লাভজনক সিনেমা হতে চলেছে। ১৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তির পর প্রথম সপ্তাহান্তেই ১৭.২০ মিলিয়ন ডলার আয় করে ছবিটি সবাইকে চমকে দেয়। বর্তমানে বিশ্বজুড়ে ছবিটি ৮০ মিলিয়ন ডলার আয় করেছে এবং আগামী সপ্তাহের মধ্যে ১০০ মিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে।

২৬ বছর বয়সী পরিচালক কারি বার্কার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন মাইকেল জনস্টন ও ইন্ডি নাভারেত। গত ১৭ বছরের ইতিহাসে ১ মিলিয়ন ডলার বাজেটের কোনো ছবির বক্স অফিসে এমন দাপট আগে দেখা যায়নি। শুধু বাণিজ্যিকভাবেই নয়, সমালোচকদের মধ্যেও ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। রটেন টম্যাটোসে এর ক্রিটিক স্কোর ৯৫ শতাংশ এবং আইএমডিবির রেটিং ৮.২, যা হরর ঘরানার চলচ্চিত্রের জন্য বিরল। আমেরিকার পর গত ২৯ মে ভারতেও মুক্তি পেয়েছে ‘অবসেশন’, যা ছবিটির আয়ের গ্রাফকে আরও ঊর্ধ্বমুখী করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *