দুর্গাপুজো নিয়ে বিজেপি কি সত্যিই বড় চমক দিতে চলেছে?

আসন্ন দুর্গাপুজোকে বিশ্বজনীন রূপ দিতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের মাহাত্ম্য বিশ্বমঞ্চে তুলে ধরতে দলটির শীর্ষ নেতৃত্ব এখন থেকেই বিশেষ প্রস্তুতি শুরু করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতো কেন্দ্রীয় নেতাদের কলকাতার জনপ্রিয় কয়েকটি মণ্ডপে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ‘ওভারসিজ ফ্রেন্ড অফ বিজেপি’ সংগঠনকে কাজে লাগিয়ে বিদেশের মাটিতেও পুজোর বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের কাছেও এই উৎসবের আমেজ পৌঁছে দেওয়া যায়।

উৎসবের চিরাচরিত ধারায় পরিবর্তনের লক্ষ্যেও পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপি। এর মধ্যে রয়েছে পুজো কার্নিভালের নামবদল এবং প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে নতুন ও আকর্ষণীয় কর্মসূচি বাস্তবায়ন। উৎসবের আয়োজনে নিজেদের নিজস্ব ঘরানার ছাপ ফুটিয়ে তোলার মাধ্যমে রাজ্য রাজনীতিতে নিজেদের প্রভাব আরও সুসংহত করাই গেরুয়া শিবিরের এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এমন উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের আসন্ন পুজোর মরসুমে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *