সুরেন্দ্রনাথ কলেজের এসি রুমে মদের বোতল ও কন্ডোম! এ কীসের আখড়া?

শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম ও কলেজ চত্বর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মদের বোতল, কন্ডোমের প্যাকেট এবং লক্ষাধিক টাকা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সাফাই কাজের সময় কলেজের ইউনিয়ন রুম থেকে উইয়ে খাওয়া ও পোড়া অবস্থায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। এই ঘটনার পর পুলিশ তল্লাশি চালিয়ে কলেজের তিনতলায় দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষ খুঁজে পায়, যেখানে খাট, গদি ও বালিশসহ বিলাসবহুল আসবাবপত্র মজুত ছিল।

কলেজ চত্বর ও সংশ্লিষ্ট কক্ষগুলো থেকে উদ্ধার হওয়া প্রচুর মদের বোতল এবং কন্ডোমের প্যাকেট থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। এছাড়া ইউনিয়ন রুমের গোপন ডেরা থেকে দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ছত্রছায়ায় এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠলে শিক্ষামহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বর্তমানে এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *