অনলাইন সেন্টারের আড়ালে নারীদের আপত্তিকর ভিডিও, গ্রেপ্তার মালিক!

তামিলনাড়ুর নেল্লাই জেলার পেট্টাই এলাকায় নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগে মোহাম্মদ আশরাফ আলী নামে এক ২৬ বছর বয়সী অনলাইন সেবা কেন্দ্রের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজের দোকানের আড়ালে এই অপকর্ম চালিয়ে আসছিল। এক তরুণীর আধার কার্ডের ফটোকপি করতে গিয়ে বিষয়টি ধরা পড়ার পর মোবাইল ফোন জব্দ এবং মামলার প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী তরুণী তার আপত্তিকর ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে স্বামীকে খবর দিলে অভিযুক্ত আশরাফ আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তিনি তার মোবাইল ফোনটি দোকানেই ফেলে যান, যা পরীক্ষা করে পুলিশ অন্তত ২০ জন নারীর আপত্তিকর ভিডিও ফুটেজ উদ্ধার করেছে। দোকানের সামনে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ নারীদেরও বিভিন্ন সময়ে গোপনে ভিডিও ধারণ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৭৭ ধারায় মামলা দায়েরের পর পুলিশ কম্পিউটার ও জব্দকৃত মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার আওতায় নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *