মেয়রের পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের, কলকাতা পুরসভায় বড়সড় রদবদল!

দীর্ঘ আট বছর দায়িত্ব পালনের পর কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার প্রথম সংখ্যালঘু মেয়র হিসেবে ইতিহাস গড়া ফিরহাদ হাকিম নিজেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। এই পদত্যাগের বিষয়টি দলনেত্রী অনুমোদন করেছেন। তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছে, প্রশাসনিক জটিলতা ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে বাধার সম্মুখীন হওয়ায় সসম্মানে পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিরহাদ হাকিম।

রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্যেই এই পদত্যাগের ঘটনা ঘটল। বর্তমানে দল আড়াআড়ি বিভক্ত হওয়ার পাশাপাশি সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং ৫৮ জন বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা হয়েছেন। একই সাথে নতুন এক প্রশাসনিক সমীকরণে পুর কমিশনারকে এখন থেকে বিধায়কদের পরামর্শ নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালে প্রথমবার মেয়র হওয়া ফিরহাদ হাকিমের এই প্রস্থান কলকাতা পুরসভার প্রশাসনিক কাজ ও আগামী দিনের রাজনৈতিক গতিপ্রকৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *