লক্ষ্মীর ভাণ্ডারের ৩০০০ কোটি টাকা কোথায় গেল? তৃণমূলের অন্দরে তোলপাড়!
রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের একটি বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির তথ্য সামনে এসেছে। তদন্তে উঠে এসেছে যে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোকে কেন্দ্র করেই সুপরিকল্পিতভাবে এই জালিয়াতি চালানো হয়েছে। সরকারি প্রকল্পের এই বিপুল অর্থ হাতিয়ে নিতে জাল নথির ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
তদন্তকারীদের মতে, এই দুর্নীতির মূলে ছিল মৃত বা ভুয়ো ব্যক্তিদের আধার ও ভোটার কার্ডের অপব্যবহার। সরকারি প্রকল্পের আবেদনের ফর্মে কৌশলে প্রকৃত উপভোক্তার পরিবর্তে স্থানীয় নেতা-কর্মীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর যুক্ত করে দিত, যার ফলে সরকারি টাকা সরাসরি অভিযুক্তদের অ্যাকাউন্টে চলে যেত। মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলাজুড়ে ছড়িয়ে থাকা এই জালিয়াতির পেছনে ব্যাংকের একাংশ কর্মীর মদত ছিল বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) এই চক্রের সাথে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।