অসততা ও কুরুচিপূর্ণ রাজনীতি আর নয়, অবসরের পথে স্নেহাশিস চক্রবর্তী!

রাজ্যের রাজনীতিতে বড় চমক দিয়ে সব ধরনের সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা করলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জনমানসে প্রত্যাখ্যাত হওয়া, ব্যক্তিগত নীতি ও আদর্শের সঙ্গে বর্তমান রাজনৈতিক ধারার সংঘাত এবং বর্তমান পরিস্থিতির অস্বস্তিকে এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন এই দাপুটে নেতা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন আগে হননি জানিয়ে তিনি অভিযোগ করেন, রাজনীতিতে বর্তমানে অশালীনতা, ব্যক্তিগত কুৎসা এবং অপপ্রচারের নগ্ন প্রতিযোগিতা চলছে যা সুস্থ রাজনীতির পরিপন্থী। এছাড়া, দলের অভ্যন্তরীণ গঠনতন্ত্র ও কার্যপ্রণালীর সমালোচনা করে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক পরিবেশে গণতান্ত্রিক পরিবেশের অভাব রয়েছে, যেখানে বিধায়ক ও সাংসদদের ব্যক্তিগত মতামত প্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে। তাঁর এই আকস্মিক অবসরের ঘোষণায় শাসকদলের অন্দরে অস্বস্তি ও নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *