বাংলায় কি এবার যোগী মডেল! দিলীপের বুলডোজার হুমকিতে তোলপাড় রাজ্য রাজনীতি
April 18, 2026
তৃণমূলের দাপট রুখতে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘বুলডোজার মডেল’ অনুসরণের হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ৪ঠা জুনের পর রাজ্যের পরিস্থিতি আমূল বদলে যাবে বলে দাবি করে তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশে অপরাধীরা যেভাবে দমন হয়েছে, তার চেয়েও কঠোর ব্যবস্থা বাংলার গুন্ডা ও মাফিয়াদের বিরুদ্ধে নেওয়া হবে।
নিজের চিফ এজেন্টকে হুমকির ঘটনার পরিপ্রেক্ষিতে শাসকদল ও পুলিশের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন এই বিজেপি নেতা। তিনি জানিয়েছেন, যারা ভয় দেখাচ্ছে তাদের রেহাই দেওয়া হবে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালে তাঁদের জন্য বিহার বা ওড়িশায় ঘর ভাড়ার ব্যবস্থা করা হবে, কিন্তু বাংলার মাটিতে তাঁদের আর কোনো স্থান হবে না। নির্বাচনী আবহে দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।