প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়া, নিজের দুই বোনকে খুন করলো বড় বোন!

উত্তরপ্রদেশে পরকীয়া সম্পর্কের কথা গোপন রাখতে আপন দুই ছোট বোনকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। নিজের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে ওই তরুণী দুই বোনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশি জেরার মুখে অভিযুক্ত তরুণী জানিয়েছেন, বাড়িতে একা থাকার সুযোগে তিনি তার প্রেমিককে নিয়ে অসংলগ্ন অবস্থায় ছিলেন। সেই সময় বাড়িতে থাকা দুই ছোট বোন তাদের হাতেনাতে ধরে ফেলে। সম্পর্কের কথা পরিবার ও সমাজে ফাঁস হয়ে যাওয়ার আতঙ্ক থেকে বাঁচতেই তিনি দুই বোনকে হত্যার পরিকল্পনা করেন। হত্যার পর প্রমাণ লোপাটের জন্য তিনি আলামত নষ্ট এবং রক্তমাখা পোশাক পরিষ্কার করার চেষ্টা করেছিলেন। বর্তমানে পুলিশ এই হত্যাকাণ্ডে অভিযুক্তের প্রেমিকের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *