কলকাতার জলপথে আসছে বিপ্লব, চালু হচ্ছে দেশের ১৮তম ওয়াটার মেট্রো!

কলকাতার গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে আধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। কোচি ও মুম্বইয়ের পর দেশের ১৮তম শহর হিসেবে কলকাতায় এই দ্রুতগতির জলপরিবহন ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই মেগা প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকার সাগরমালা-২ প্রকল্পের অধীনে আগামী পাঁচ বছরে ২২ হাজার ৭০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে। এই অর্থ বন্দর সংযুক্তিকরণ, উপকূলীয় জাহাজ চলাচল এবং মৎস্যজীবীদের পরিকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। এছাড়া যানজট নিরসনে হুগলি নদীর তলদেশ দিয়ে আন্ডার টানেল নির্মাণের পরিকল্পনাতেও কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক ও কলকাতা পোর্ট ট্রাস্টের অনুমোদন মিলেছে। জলপথ আধুনিকীকরণে নতুন ৪৪টি জেটির মধ্যে ৪১টির ছাড়পত্র পাওয়া গেছে এবং সুন্দরবনসহ বিভিন্ন উপকূলীয় এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজও দ্রুত শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *