নিজের বাড়িতেই ব্রাত্য শওকত মোল্লার স্ত্রী-কন্যা, ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর!
ভাঙড়ের বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনার তদন্তে বৃহস্পতিবার দিনভর তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়ি ও তাঁর বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এনআইএ-র এই ব্যাপক অভিযানে ভাঙড় থানার নলমুড়ি এবং রঘুনাথপুর এলাকাতেও তল্লাশি চালানো হয়েছে। দীর্ঘ সময় ধরে অভিযান চললেও শওকত মোল্লার কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে তল্লাশিকালে তাঁর ছেলে ইমরান মোল্লাকে আটক করা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে শওকতের পৈতৃক বাসভবন ছাড়াও তাঁর ছেলের মালিকানাধীন ‘অরণ্যকূল’ ক্যাফে এবং বোমা বাঁধার সঙ্গে যুক্ত সন্দেহে আরও কয়েকজনের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। এদিন অভিযান চলাকালীন শওকতের স্ত্রী সায়ের বানু ও মেয়ে শাবানা বাড়িতে পৌঁছালে কেন্দ্রীয় বাহিনী তাঁদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। শওকতের বর্তমান অবস্থান সম্পর্কে স্ত্রী ও কন্যা কোনো তথ্য দিতে পারেননি এবং তিনি গতকাল থেকেই বাড়িতে নেই বলে দাবি করেছেন।