সকালে জমা বিকেলে খরচ, শুভেন্দুর মন্তব্যের আসল রহস্য কী?
April 18, 2026
রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরুলিয়ায় নির্বাচনী প্রচারের সময় তিনি মন্তব্য করেন, রাজ্যে বিজেপি সরকার গঠন করলে অপরাধীদের বিচারের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন হবে না।
নিজের বক্তব্যের সমর্থনে শুভেন্দু অধিকারী বলেন, ‘ধর্ষকদের সকালে জমা করব, বিকেলে খরচ করব।’ আইন-আদালতের প্রক্রিয়ার বাইরে গিয়ে অপরাধীদের প্রতি এই কঠোর অবস্থান নেওয়ার কথা তিনি নির্বাচনী জনসভা থেকে পুনরায় ব্যক্ত করেন।