সপ্তাহভর তুমুল বর্ষণের দাপট, রাজ্যজুড়ে জারি বৃষ্টির চরম সতর্কতা!

দক্ষিণ ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের পর এবার পশ্চিমবঙ্গের দিকেও এগিয়ে আসছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আবহে আগামী বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে চাষিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের সবকটি জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে জানালেও, কলকাতায় পরিস্থিতির তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। শহরে আকাশ আংশিক মেঘলা থেকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা থাকলেও, সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৯.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে কলকাতায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *