আইটি চাকরি ছেড়ে ডেলিভারি বয়, মাসে আয় ৮ লাখ!

একজন ফুড ডেলিভারি কর্মীর মাসিক আয় ৬৬ হাজার টাকা—এমন একটি তথ্য সম্বলিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। প্রথাগত কর্পোরেট ও আইটি পেশার চেয়েও ডেলিভারি পেশা বেশি লাভজনক হতে পারে, ভিডিওতে উঠে আসা এই তথ্য অনেককে বিস্মিত করেছে। ভাইরাল হওয়া ওই ফুটেজে ডেলিভারি কর্মীরা দেখিয়েছেন যে, অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে কাজ করে তাঁরা মাসে ৬৬ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন, যা অনেক এন্ট্রি-লেভেল আইটি বা স্টার্টআপ কর্মীর বেতনের চেয়েও বেশি।

অনলাইন ফুড ডেলিভারি কোম্পানিগুলোর প্রদান করা বিশেষ ইনসেনটিভ ও বোনাসই মূলত এই উচ্চ আয়ের মূল কারণ। কাজের চাপ থাকলেও অনেক ডেলিভারি কর্মী নিজের আয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারায় একে দীর্ঘস্থায়ী কর্পোরেট চাকরির চেয়ে আকর্ষণীয় মনে করছেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। একাংশ এই আয়ের হিসাব দেখে উৎসাহিত হলেও, অভিজ্ঞরা পেশাগত সুরক্ষা ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের কথা মাথায় রেখে আইটি খাতের সুযোগ-সুবিধার সাথে এর বাস্তবসম্মত তুলনা করার বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *