স্কুলের গাফিলতিতে ছাত্রের মৃত্যু, বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরজায় পরিবার!

কলকাতার বাঁশদ্রোণীর ‘মহাঋষি বিদ্যামন্দির’ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ কুমার নাথের মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতি ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও কোনো অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ পরিবার। শুক্রবার মৃত ছাত্রের বাবা আশিস কুমার নাথ সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে গিয়ে এই ঘটনার বিচার চেয়েছেন। দোষীদের গ্রেফতারের দাবিতে পরিবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

গত ১৩ মে স্কুলের ক্লাসরুমে ৯ বছরের শিশু আয়ুষ অসুস্থ হয়ে পড়লেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। উল্টে তাকে পেছনের বেঞ্চে বসিয়ে রাখা হয় এবং স্কুল শেষে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পায় সে। টানা ১২ দিন কোমায় থাকার পর গত ২৪ মে আয়ুষের মৃত্যু হয়। এ ঘটনায় নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে ভুক্তভোগী পরিবারের দাবি। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে মৃতের বাবা জানিয়েছেন, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রীকে জানানো হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *