বিয়ের ৭ মাসের মাথায় চরম পরিণতি! শ্বশুরের সঙ্গে প্রেম, ল্যাপটপের তথ্যে হাতেনাতে স্ত্রী!
উত্তরপ্রদেশের বুলন্দশহরের কালান্দারগহি গ্রামে শ্বশুর ও পুত্রবধূর অবৈধ সম্পর্কের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহে মুবিন নামের এক ব্যক্তি তার স্ত্রী সানা (২১) এবং পিতা রিয়াজুদ্দিনকে (৫০) গুলি করে হত্যা করেছেন। ঘটনার পর অভিযুক্ত নিজেই পুলিশকে ফোন করে আত্মসমর্পণ করেন। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি মুবিনের সঙ্গে সানার বিয়ে হয় এবং বিয়ের মাত্র সাত মাসের মাথায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
পুলিশের তদন্ত ও ল্যাপটপে পাওয়া ডিজিটাল প্রমাণ থেকে জানা গেছে, মুবিন দীর্ঘদিন ধরেই তার স্ত্রী ও পিতার সম্পর্ক নিয়ে সন্দিহান ছিলেন। ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ট্র্যাক করে তিনি তাদের কথোপকথন ও ভয়েস মেসেজ হাতে পান, যা হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া পরিবারের সদস্যের অসংলগ্ন আচরণ ও সন্তানের পিতৃত্ব নিয়ে বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গৃহবিবাদ চলছিল। শেষ পর্যন্ত পারিবারিক পঞ্চায়েত বৈঠকের কয়েক ঘণ্টা পর রিয়াজুদ্দিনের লাইসেন্স করা পিস্তল দিয়েই মুবিন দুজনকে গুলি করেন। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।